Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পানির নিচে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক,যোগাযোগ বিচ্ছিন্ন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পানির নিচে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক,যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থায়ীরা।

 

শনিবার (১৭ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৭২ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, টানা বৃষ্টিপাত হওয়ায় পানি বৃদ্ধি পাচ্ছে। এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, শনিবার বিকেলে থেকে তাহিরপুর আঞ্চলিক সড়কে পানি উঠে সড়কটি ডুবে গেছে। এ কারণে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।