Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পাট ক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
পাট ক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. হাশেম আলী (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকালে বাড়ির তিনশ’ গজ দূরের পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মো. হাশেম আলী দড়গ্রাম ইউনিয়নের রুহুলী গ্রামের এ্যাংরাজ আলীর ছেলে।

 

নিহতের ছেলের বউ বীথি আক্তার বলেন, শুক্রবার দুপুরে আমার শ্বশুর ভাত খেয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।

 

শনিবার সকালে তার মরদেহটি পাট খেতের আইলে দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে শ্বশুরের রক্তাক্ত মরদেহটি দেখি।

 

পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আমি আমার শ্বশুরের হত্যাকারীদের বিচার চাই।

 

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।