Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে ক্ষতিগ্রস্ত দুই উড়োজাহাজ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে ক্ষতিগ্রস্ত দুই উড়োজাহাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে উড্ডয়ন বাতিল করে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামানো হয়।

শনিবার (১২ আগস্ট) বিমানবন্দরে পৃথক দুটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ দুটি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ব্যাংকক রুটে উড়াল দিতে রানওয়েতে উচ্চগতিতে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৭৩৭ ফ্লাইট।

এসময় উড়োজাহাজের চাকার সঙ্গে পাখির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই পাইলট হার্ড ব্রেক করেন। এতে সেখানেই উড়োজাহাজের চাকা ফেটে যায়। তবে যাত্রীদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানের হ্যাঙ্গারে প্রকৌশলী দলের তত্ত্বাবধানে আছে।

এদিকে ফ্লাইটটির ঢাকা-ব্যাংকক রুটের যাত্রীদের নেপাল থেকে আসা বিমানের অন্য একটি এয়ারক্রাফটে বিকেল ৩টার দিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয় বলে জানান এমডি।

অন্যদিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের ৩টি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং চাকা গলে যায়।

এবিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।