Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

পাকিস্তানে সামরিক পোস্টে আত্মঘাতী হামলা,৭ সেনা নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পাকিস্তানে সামরিক পোস্টে আত্মঘাতী হামলা,৭ সেনা নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সামরিক পোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে করা এ হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, শনিবার (১৬ মার্চ) ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই আত্মঘাতী হামলা চালায় ছয়জন জঙ্গি। তবে হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন।’ পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে বলেন, হামলার সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।