Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

পাঁচবিবি ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাঁচবিবি ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবির ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার বেলা ১১ টায় জিওবি ও জাইকার অর্থায়নে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৩য় তলা বিশিষ্ট ১ম তলা পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন করেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান,গভর্নিং কমিটির সদস্য মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) লোকমান হোসেন,বিদ্যুৎসাহী সদস্য মনোরঞ্জন দাস রতন,

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রভাষক সুদর্শন সরকার, শিক্ষক প্রতিনিধি একেএম আমিনুল ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ ও কলেজের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

   

কাজের উদ্বোধন শেষে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ মীর শহীদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।