Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সাথে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিনুল শহীদ মুন্না,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা সহকারী কমিশনার আজহারুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন,

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা আক্তার টুনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৫০ টি সাইকেল ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ১০টি হুইল চেয়ার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসকসালেহীন তানভীর গাজী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।