Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষ

কোরবানির পশুর হাট বসানো নিয়ে সিলেট নগরীর মাছিমপুরে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

 

শুক্রবার বিকেল ৩টার দিকে সংঘর্ষের পর মাছিমপুর এলাকায় উত্তেজনা বিরাজ করে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, প্রতি বছরের ন্যায় জেলা পরিষদ মাছিমপুরে পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করে। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আক্তার রুমির স্বামী মঞ্জু মিয়া, তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো শুরু করেন।

 

এতে সিসিকের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খসরু বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ বিষয়ে কাউন্সিলর মোস্তাক আহমদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল কেটে দেন।

 

নবনির্বাচিত নারী কাউন্সিলর শারমিন আক্তার রুমি দাবি করেছেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ফলে পুরো বিষয় তিনি জানেন না।

 

মহানগর পুলিশের কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।