Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পলিথিন ব্যাগ টানাটানি করছিল কুকুর,বেরিয়ে এলো নবজাতকের লাশ

admin • 14 Dec 2024, 12:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পলিথিন ব্যাগ টানাটানি করছিল কুকুর,বেরিয়ে এলো নবজাতকের লাশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে ফুটফুটে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহিদ মিনারের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে জানা যায়, কিছু কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। পথচারীরা পলিথিন খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

 

তিনি আরও জানান, মরদেহটি পলিথিনের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাক মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এস/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।