Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পলাতক ২ মানবতাবিরোধী অপরাধী গ্রেপ্তার

admin • 24 Jun 2023, 03:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পলাতক ২ মানবতাবিরোধী অপরাধী গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) দিনগত রাতে উপজেলার কালুহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি এলাকার হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত মকসেদ আলীর ছেলে খেতাব আলী ঘরামি (৬০)।

 

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে জানান, তাদের নামে মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক। শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।