Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরে বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী।

তিনি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১ মে) সকালে সদর উপজেলার নান্দিনার কুমারিয়ায় নিজবাড়ির শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থী বুশরা বরকত উল্লাহ বর্ষা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।

পরিবার ও সহপাঠী সূত্র জানায়, মেধাবী শিক্ষার্থী হিসেবে বুশরার সকলের কাছেই পরিচিতি ছিলো। গতকাল রবিবার এসএসসি পরীক্ষা শেষে বেরিয়ে তার সহপাঠীদের তিনি জানিয়েছেন, পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন নি।

সহপাঠীরা আরও জানান, তাঁরা একসাথে কুমারিয়া থেকে অটোরিকশাযোগে উপজেলার নান্দিনা নেকজাহান গার্লস স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে যান।

পরীক্ষা শেষে একসঙ্গেই বাড়ি ফেরে তাঁরা। পরীক্ষা খারাপ হওয়ায় গতকাল থেকেই বুশরা মানসিকভাবে বিষন্ন ছিলেন।

সকালে মা ও বড়বোন রান্নাকাজে ব্যস্ত থাকায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বুশরা।

সদর থানা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।