Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

পরীক্ষার হলে শিক্ষার্থীর মাথায় ছিঁড়ে পড়ল সিলিং ফ্যান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পরীক্ষার হলে শিক্ষার্থীর মাথায় ছিঁড়ে পড়ল সিলিং ফ্যান

নোয়াখালীর বেগমগঞ্জে পরীক্ষা চলাকালে একটি স্কুলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

 

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মদন মোহন বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যথাসময়ে নির্দিষ্ট কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে আসেন নিয়ামুল। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে চলন্ত একটি সিলিং ফ্যান ছিঁড়ে নিয়ামুলের গায়ে পড়ে। এতে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয় সে। এ সময় পুরো কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত পরীক্ষার্থীরা দিক-বেদিক করলে কিছুক্ষণ পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসা নিতে সময় লাগায় ওই শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের থেকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।

 

তারা আরও জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার করা প্রয়োজন। অন্যথায় আগামীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রটির বেশকিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।