Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

পরীক্ষার হলে খাতা নেওয়ায় শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পরীক্ষার হলে খাতা নেওয়ায় শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড়

চুয়াডাঙ্গার একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে খাতা নেওয়ায় এক শিক্ষককে চড়-থাপ্পড় দিয়েছে এক শিক্ষার্থী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই শিক্ষার্থী। গতকাল রোববার সকাল চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক নির্বাচনী পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, রোববার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছিল। ওই কক্ষে দায়িত্বরত ছিলেন বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযুক্ত ওই শিক্ষার্থী। এ সময় দায়িত্বরত শিক্ষক ওই শিক্ষার্থীর খাতা নিলে ক্ষুব্ধ হয়ে যায় সে। পরে দায়িত্বরত শিক্ষককে চড়-থাপ্পড় মেরে পরীক্ষার হল থেকে দৌঁড়ে বেরিয়ে যায় ওই শিক্ষার্থী। এরপর বিদ্যালয়ে থাকা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান জানান, ভুক্তভোগী শিক্ষকের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষার নিয়মকানুন যথাযথভাবে মানেনি। যে কারণে শিক্ষক তার খাতাটি নিয়ে নেন এবং বসতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে চড়–থাপ্পড় মারে। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের পরামর্শে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে এক শিক্ষককে মারধরের কথা বলা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনার তদন্ত চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।