Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, পোশাক ও লোগো

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, পোশাক ও লোগো

সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় ২০২১ সালে র‍্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সমালোচকদের মতে এই বাহিনী হলো ‘সরকারি ডেথ স্কোয়াড’।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর র‍্যাবের নাম, লোগো ও পোশাক পরিবর্তন করে বাহিনীর কার্যক্রমের জন্য নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বাহিনীর নাম, নিয়ম এবং পোশাক পরিবর্তনসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে।’

 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মতে, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো প্রয়োজন নেই বিধায় র‍্যাব বিলুপ্ত করা উচিত।

 

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘গুম তদন্তে গঠিত কমিশনের তথ্যানুযায়ী র‍্যাবের বিরুদ্ধে গুমের ১৭২টি অভিযোগ রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১,৬০০টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ৪০০টি অভিযোগ যাচাই করে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

 

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত র‍্যাব ৪৬৭টি কথিত বন্দুক-যুদ্ধে জড়িত ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।