Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পরিচ্ছন্ন ভবনের পুরষ্কার গোলাপ ফুল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পরিচ্ছন্ন ভবনের পুরষ্কার গোলাপ ফুল

চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যায়নি তাদের উদ্বুদ্ধ করতে গোলাপফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে। বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। পাঁচটি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, চসিকের পরিচালিত অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজ ভবনে জমে থাকা পানি অপসারণ করেছেন। আজকের অভিযানে আমরা খুব আশাবাদী। কারণ, নগরবাসী এভাবে সচেতন আচরণ করলে মশা কমবে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। জরিমানা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা।

নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।