Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পররাষ্ট্রসচিবের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পররাষ্ট্রসচিবের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক। বৃহস্পতিবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রসচিব ও নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, ইপিএসের আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন, জলবায়ু পরিবর্তন, যোগাযোগ এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন।

গত ১৭ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।