Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পনের শত একর জমি রক্ষায় মানববন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পনের শত একর জমি রক্ষায় মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে পনেরশত একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত গণ পিটিশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়।

 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জগন্নাথপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী, সদকী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, হাফেজ তানভীর রহমান ও জানে আলম সহ একাধিক ব্যক্তি জানান, সদকী ইউনিয়নের ২০ টি গ্রামের প্রায় পনের শত একর জমিতে তিনবার ফসল উৎপাদন হতো।

 

কিন্তু বেশ কয়েক বছর এলাকার স্বার্থান্বেষী মহল মাছ চাষ করার জন্য পানি বের হবার সব জায়গা বাঁধ দিয়ে আটকে দিয়েছে। যেকারণে একবারের বেশী ফসল উৎপাদন সম্ভব হয় না। জলাবদ্ধতার কারণে দুইবার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। যেকারণে কৃষিখাতে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তারা। স্থায়ীভাবে সমাধানের জন্য তারা মানববন্ধন ও গণ পিটিশন দিয়েছেন বলে জানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম জানান, ইতিমধ্যে সদকী ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।