Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচলের সময়সূচির চূড়ান্ত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচলের সময়সূচির চূড়ান্ত

অবশেষে চূড়ান্ত হল পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচলের সময়সূচির। আগামী ১ নভেম্বর ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে। অন্যদিকে পরদিন ২ নভেম্বর ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে।

এর আগে. সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস দুটি ট্রেনই ঢাকা থেকে যমুনা বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করতো।

বুধবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) শওকত জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে জানানো হয়, বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ৭২৫/৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট ০১ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ৭৯৫/৭৯৬ নম্বর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট ০২ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনার প্রস্তাব দু'টি অনুমোদন করা হলো।

এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো। খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জং, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙা জংশন স্টেশনের মাঝে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জং, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া ও দৌলতপুর স্টেশনের মাঝে যাত্রা বিরতি করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।