Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।   দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে স্থানীয় জেলেদের সঙ্গে যোগাযোগ করি। খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে আড়তে নিয়ে আসি।   পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।   গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু গণমাধ্যমকে বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আটকে যাচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।