Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

পদ্মায় জেলের জালে সাড়ে ১১ কেজির বাঘাইড়

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পদ্মায় জেলের জালে সাড়ে ১১ কেজির বাঘাইড়

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়।

 

উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে গতকাল বুধবার সন্ধ্যার আগে মাছটি পেয়েছেন আক্কেল আলী নামের এক জেলে। মাছটি চুক্তিমূল্যে কিনেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।

 

এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। দুপুরে পদ্মার অদূরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে সেটি বিক্রি করা হয়। গত ২২ ডিসেম্বর একইস্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম।

 

সে মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

 

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, পদ্মা নদীর ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর জেলেরা পদ্মায় বড় বড় মাছ পাচ্ছেন, উচ্চমূল্যে বিক্রিও করছেন।

 

মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। বেড়াতে এসে ভাগ্যক্রমে মাছটি ক্রয় করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।