Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ

পথহারা উদভ্রান্ত মেয়েটি অবশেষে বাবা-মায়ের কাছে ফিরল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পথহারা উদভ্রান্ত মেয়েটি অবশেষে বাবা-মায়ের কাছে ফিরল

খুলনার সোনাডাঙ্গা এবং শিববাড়ীর মাঝামাঝি সামি হাসপাতালের সামনে এক তরুণীর দেখা মেলে। উদ্ভ্রান্তের মতো তার চলাফেরা। বয়স আনুমানিক ১৬-১৮ বছর হবে। কোনো কথা বলে না। তাকে কেউ চেনেও না। অনেকের চোখে মেয়েটি 'পাগলি' ছাড়া আর কিছুই নয়। তাকে ঘিরে উৎসুক কিছু মানুষের মনে প্রশ্ন জাগে।

 

কারণ মেয়েটিকে দেখে ভালো পরিবারের সন্তান বলেই মনে হয়। পরে জানা যায়, মেয়েটির নাম ঈশিতা। তার বাড়ি গাজীপুরে। কিন্তু সে খুলনা কিভাবে এলো? মেয়েটির পরিবারের সন্ধান পেতে ফেসবুকভিত্তিক বিভিন্ন গ্রুপ প্রচারণা চালায়। বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে কাজ শুরু করে 'ওয়াব (উই আর বাংলাদেশ)' নামের একটি গ্রুপ।

 

পরে মেয়েটির পরিবারের সন্ধান পেতে মেয়েটির ছবি দিয়ে ফেসবুকে প্রচারণা চালানো হয়। তাকে চিকিৎসা দিতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দের খবরটি দিয়েছেন ওয়াবের সদস্যরা। তারা অবশেষে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন।

 

একটি পোস্টে বলা হয়, 'গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত- মানে সকাল পর্যন্ত ঘুমাইনি। সেই সাথে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ঘুমায়নি। গাজীপুর থেকে মেয়েটির বাবা-মা এসেছেন। আমার সাথে প্রত্যেক ৩০-৪০ মিনিট পরপর তাদের কথা হয়েছে। মেয়েটিকে মা-বাবার কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এটাই ভালো কাজের তৃপ্তি। আলো আসবেই, না আসলে সবাই মিলে টেনে আনব ইনশাআল্লাহ।'

এর আগে ফেসবুকে 'এসপি বাংলা টিভি', 'অন্যরকম বাংলাদেশ (এআইবি)' কিংবা 'গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার্স ফোরাম' নামের বিভিন্ন গ্রুপে প্রচারণা চালানো হয়। এসবের কল্যাণেই মেয়েটির বাবা-মায়ের সন্ধান মেলে। একটি পোস্টে বলা হয়েছে, 'আলহামদুলিল্লাহ, সেই মেয়েটির পরিবারের সন্ধান পেয়েছি আমরা।

 

ওর মায়ের সাথে কথা হয়েছে। ইতোমধ্যে গাজীপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ওর বাবা-মা। ওর বাড়ি গাজীপুর। আমাদের হেফাজতে খুলনা মেডিক্যালে আছে বোনটি। বিস্তারিত জানাবো। আলো আসবেই ইনশাল্লাহ। We Are Bangladesh (WAB)।

 

এই মেয়েটিকে খুলনা শিববাড়ী এবং সোনাডাঙ্গার মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গিয়েছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো!'

সুত্র: কালের কন্ঠ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।