Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

admin • 20 Nov 2022, 11:03 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার রাতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামিম(১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার শামছুল হকের ছেলে সাজ্জাদ(১৯) গুরুতর আহত হয়েছে।

 

জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের সমর্থক শামিম ও সাজ্জাদ পৌর শহরের চান মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।