Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

পণ্যবাহী জাহাজের ধাক্কায় দুই ভাগ সেতু, নদীতে পড়ল ৫টি যানবাহন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পণ্যবাহী জাহাজের ধাক্কায় দুই ভাগ সেতু, নদীতে পড়ল ৫টি যানবাহন

পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এসময় সেতুতে থাকা একটি বাসসহ অন্তত পাঁচটি গাড়ি নদীতে পড়ে গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন, আর নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

 

ঘটনাটি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝোউতে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষ ও যানবাহন সরিয়ে নেয়া হয়েছে।

 

রাষ্ট্রনিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক ছবিতে দেখা যাচ্ছে, সেতুর একটি অংশ ভেঙে গেছে। এর নিচে জাহাজটি আটকা পড়ে আছে। সিসিটিভি বলছে, সেতুটি সংস্কারের কথা থাকলেও এর পরিকল্পনা তিনবার স্থগিত করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে সেতুর কাঠামোগত সুরক্ষা নিশ্চিতে ‘সংঘর্ষ এড়ানোর অবকাঠামো’ নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করে প্রাদেশিক কর্তৃপক্ষ।

 

প্রসঙ্গত, নানশা জেলার গুয়াংঝোউ পার্ল নদীর বদ্বীপে অবস্থিত এবং চীনের মূল ভূখণ্ডের ব্যস্ততম সমুদ্রবন্দরগুলোর মধ্যে একটি। নানশা দক্ষিণ চীনের দ্রুততম ক্রমবর্ধমান একটি বন্দর। ২০০৪ সালে এটি চালু হওয়ার পর থেকে প্রতিবছর পণ্যবাহী জাহাজের সংখ্যা বেড়েই চলেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।