Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড় সদরে শান্তিপূর্ণ ভোটগ্রহন, ভোটার উপস্থিতি কম

admin • 08 May 2024, 01:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড় সদরে শান্তিপূর্ণ ভোটগ্রহন, ভোটার উপস্থিতি কম

পঞ্চগড় প্রতিনিধি:

চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। পঞ্চগড় জেলার ৩ টি উপজেলায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।

জেলার সদর উপজেলার পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৮৭১ জন। এ ভোট কেন্দ্রে দুপুর ১২ পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ । তবে লাইনে কোনো ভোটার নেই।

কথা হয় মালেকা বেগমে (৪৭) তেলিপাড়া গ্রামের গৃহবধূ সঙ্গে। তিনি বলেন, " আগের মতোন ভোটের লাইন নাই। আসিনু আর ভোট দিনু, লাইনত দারবা নাগিন নাই। "

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বলেন, কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৭৫২ জন। ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৪ ভাগ।

অধিকাংশ ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও অলস সময় পার করছেন পুলিশ আনসার সদস্যরা।

পঞ্চগড় সদরে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৭৮ টি কেন্দ্রে ৬৪১টি বুথে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।