পঞ্চগড়ে দুটি প্রতিবন্ধী পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। মঙ্গলবার ( ২৩ মে ) জাতীয় দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশর পক্ষ থেকে এবং জাতীয় দৈনিক দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশের প্রকাশক সমাজ সেবিকা ও মানবাধিকার কর্মী অনামিকা ইসলাম প্রিয়মের অর্থায়নে জেলার দক্ষিণ সাত খামার ও বলরাম কুমার পাড়া গ্রামে দুটি পরিবারের মাঝে এই হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
হুইল চেয়ার বিতরনের সময় রেলপত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন,এমপি এর কনিষ্ঠ কন্যা ও জাতীয় দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশের প্রকাশক সমাজ সেবিকা ও মানবাধিকার কর্মী অনামিকা ইসলাম প্রিয়ম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





