Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

 

অভিযুক্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন তিনি।

 

এর আগে, ২০১৮ সালের ১৭ মে সোলেমান আলীকে একমাত্র আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলাটি দায়ের করেন সহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে মামলার বাদী সহিদুল ইসলামের বোন জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলোহ চলছিলোই। বিভিন্ন সময় সালিস বৈঠকও হয়। সর্বশেষ ঘটনার দিন ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান আলী।  সে নিজের স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে- ওঠে এসেছে পুলিশের প্রতিবেদনে।

 

পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।