Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পঞ্চগড়ে মা ও দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে মা ও দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

 

নিহতরা হলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২), তার ছেলে সৈকত (১৪) ও সায়হাম।

 

পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগীর খামারে চাকুরী করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত। সেই খামারের মুরগীর খাবার চুরি করার দায়ে তাদেরকে চাকুরি থেকে বাদ দেন সেলিম। এতে তাদের সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়।

 

এরপর গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হত্যার উদ্দেশ্যে সেলিমের বাড়ী যায় তারা। এ সময় সেলিমকে না পেয়ে প্রথমে তার স্ত্রী ও দুই ছেলেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

তিনি আরও জানান, পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নবীন হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাচার বাড়ি থেকে নবিনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে বৃহস্পতিবার বিকেলে রিমন ইসলামকেও আটক করা হয়।

 

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নবীনকে আদালতে প্রেরণ করে পুলিশ। এছাড়া, রিফাত এখনও পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডের জড়িত আরও দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।