Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পঞ্চগড়ে ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় স্বজনেরা।

 

স্ত্রী-সন্তানদের হারিয়ে পাগল প্রায় সেলিম শেখ। জানতে চাইলে তিনি বলেন, ‘বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে ৩ জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।’

 

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, ‘এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নির্মমভাবে ওই নারী ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই আসামিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

 

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানা রপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। মা ও দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন অ্যাংগেলে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।