Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত আনোয়ারের দাফন সম্পন্ন

admin • 07 Dec 2024, 09:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত আনোয়ারের দাফন সম্পন্ন

পঞ্চগড় সদর উপজেলায় বিএসএফের গুলিতে নিহত আনোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে, দুপরের দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে আনোয়ারের গ্রামের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী এলাকায় নিয়ে যাওয়া হয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। আনোয়ার হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে৷ 

 

এর আগে, শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বিএসএফের গুলিতে মারা যান আনোয়ার হোসেন৷ পরে শনিবার বিকেলে নিহতের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করে। 

 

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ মরদেহ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।