Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে ৮ ফুটের অজগর উদ্ধার

admin • 21 Oct 2023, 02:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ধানক্ষেত থেকে ৮ ফুটের অজগর উদ্ধার

পঞ্চগড়ে সদর উপজেলায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে ছাগল বাঁধতে গেলে অজগর সাপটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা আসেন। ধানক্ষেতের নেটের জালে আটকা পড়ে সাপটি। সেটি দেখে উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যান।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব জানান, আট ফুট লম্বা অজগরটির ওজন ২০ কেজি। সাপটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে। সাপটি কোথায় থেকে এলো এবং আরো ঐ অঞ্চলে অজগর আছে কি না এ বিষয়ে জানা যায় নি।।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।