প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পঞ্চগড় জেলার বোদা উপজেলার একজন দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্র লীগের নেতাকর্মীরা।
২০ মে ( শনিবার ) সকাল থেকে বিকাল পর্যন্ত বোদা উপজেলার ইসলামবাগ গ্রামের দরিদ্র কৃষাণী শাহেরা খাতুনের ২ বিঘা জমির ওই ধান কেটে দেন বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক আনজাম পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ উপজেলা ও পৌর ছাত্র লীগের নেতৃ বৃন্দ এই ধান কাটা মাড়াইয়ে অংশ নেয়।
স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষাণীর ধান কেটে দেওয়া প্রসঙ্গে বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। শাহেরা খাতুন দরিদ্র কৃষক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।তিনি আরো বলেন, ছাত্র লীগের নেতাকর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে পাশে দাঁড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকাতেও কৃষকের ধান কেটে সহায়তা করেছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
কৃষানী শাহেরা খাতুন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





