উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ে কনকনে ঠান্ডা উপেক্ষা করে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্মৃতিফলক এলাকা। মানুষের পদচারণায় মুখরিত হয়ে স্মৃতিতম্ভ ।
এর আগে ভোর সাড়ে ৫টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে দল বেধে স্মৃতিফলকের সামনে জড়ো হতে শুরু করে সাধারণ মানুষজন। কয়েক মিনিটের ব্যবধানে জড়ো হয় হাজার হাজার মানুষ।
পঞ্চগড় জেলা প্রশাসন শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করলে একে একে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। জেলা পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ মানুষ, শিক্ষার্থী-চিকিৎসক ও বিভিন্ন স্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সার্কিট হাউজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঠান্ডার কারণে কিছুটা মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্মৃতিফলক এলাকা। পরে বীর শহীদদের স্মরণে ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তবে তিন ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় তা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়েজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যোগদান করেন । এছাড়া জেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় ।





