Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মযার্দার দাবিতে সংবাদ সম্মেলন

admin • 13 May 2024, 11:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মযার্দার দাবিতে সংবাদ সম্মেলন

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পঞ্চগড় জেলা শাখার সংবাদ সম্মেলন সোমবার (১৩ মে) পঞ্চগড় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি জনাব হেলাল উদ্দীন । এ সময় দাবির পক্ষে বিভিন্ন যুক্তি পেশ করেন । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নুনী গোপাল সিংহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবু তাহের, আইডিইবি ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব জাহিদ আনোয়ার জীম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চগড় আইডিইবি' অর্থ সম্পাদক মোঃ আতিউর রহমান এবং মোঃ মামুনুর রশীদ, সাইফ আহমেদ , নোবেল, জিমিয়াস প্রধান, সাদেকুল ইসলাম বাবু সহ প্রমূখ সদস্য প্রকৌশলীবৃন্দ ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।