Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ট্রাক-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin • 24 Apr 2024, 06:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাক-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আল-আমিন,পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারী পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন ।

 

পঞ্চগড়ে অধিকাংশ ট্রাক্টর চলাকের নেই ড্রাইভিং লাইসেন্স । তাঁরা জানে না ট্রাফিক আইন ও ট্রাফিক সাইন, ফলে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে ঘটছে ছোট বড় নানা দূর্ঘটনা । অনেক শিশু ও কিশোর দের দেখা যায় ট্রাক্টর চালাতে ।

 

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কলাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: বোদা পৌরসভার সদ্দারপাড়া গ্রামের সাফিরের স্ত্রী পথচারী নুরজাহান (৬০) ও একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে জাহিদ ইসলাম (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক ও বিপরীতমুখী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নারী পথচারী ও ট্রলিচালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে চারজন।

 

স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বোদা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রায়হান গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, " বর্তমানে সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।