Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 04 Sep 2023, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
পঞ্চগড়ের বোদা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দোকান পরির্দশন ও অগ্নিকান্ডে গ্রস্থদের মাঝে চাল ,কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন করেছেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম সুজন এম.পি।
শনিবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ঘর পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে এ সকল অর্থ ও সামগ্রী বিতরণ করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা,৩০ কেজি করে চাল ও ২ টি করে কম্বল প্রদান করা হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা,পৌর মেয়র আজাহার আলী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শুক্রবার রাতে অগ্নিকান্ডে বোদা বাজারের ২২ টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।