Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ের বোদায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

admin • 29 Oct 2023, 09:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পঞ্চগড়ের বোদায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বোদা হাইওয়ে থানার ময়দানদিঘীস্থ কার্যালয়ের হলরুমে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডের আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা হাইওয়ে থানার এস আই জিয়াউর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আবু ইউনুস আলী,বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,ময়দানদিঘী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আজিজ,শ্রমিক নেতা আশরাফুল ইসলাম,আজাহার আলী,জিল্লুর নাহিদ সবুজ,সুমন ইসলাম ও নজু ইসলাম ।

 

আলোচনা সভায় বোদা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক গঠিত কমিউনিটি পুলিশিং'র সদস্যগণ,পঞ্চগড়-ঠাকুরগাঁও দুই জেলার মটর পরিবহন মালিক সমিতির সদস্য,শ্রমিক সংগঠনের সদস্য,বিভিন্ন যানবাহনের মালিক,জনপ্রতিনিধি ও স্থানিয় সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় নিরাপদ সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপস্থিত সবার সহযোগীতা এবং মটরসাইকেল ব্যবহারকারীদের হেলমেট ব্যবহার করার আহবান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।