Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দোকানে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেপ্তার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
দোকানে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে পছন্দের একটি ব্যাগ কিনতে গিয়ে দোকানের কর্মচারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। ভুক্তভোগী কিশোরীর বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে।
এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযুক্ত ধর্ষক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক কিশোরের বাড়ী নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামে।
পুলিশ সূত্র ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ ডিসি পার্কে একটি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো ঐ কিশোর। পার্কের নিকটবর্তী অ্যাডভোকেট নজরুল ইসলামের বাড়ীতে বাসার কাজ করতো ঐ কিশোরী। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা'র দিকে ঐ কিশোরী অভিযুক্ত কিশোরের কসমেটিকস দোকানে যায় একটি ব্যাগ কিনতে। পরে অভিযুক্ত কিশোর স্বল্প দামে ব্যাগটি দেবার প্রতিশ্রুতি দিয়ে কথা বলার এক পর্যায়ে কিশোরীকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে ধর্ষক কিশোরকে পুলিশে দেয়।
এ ঘটনায় রাতেই অ্যাডভোকেট নজরুল ইসলামের (কিশোরীর গৃহকর্তা) ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।