Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

নৌকা প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৫

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নৌকা প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৫

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) নগরের খুলশী থানায় মামলা দুটি দায়ের করা হয়।

এর মধ্যে আরিফুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানার এসআই মো. শাহেদ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকশজনকে আসামি করা হয়।

এর আগে বুধবার বিকেলে নগরের লালখানবাজার এলাকায় মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করে। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল।

 

ঘটনার পরপরই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে হামলা করে। এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এরপর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজার এলাকায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।