আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, কুমারখালী খোকসার মানুষ আজ ঐক্যবদ্ধ ট্রাক (প্রতীকে) ভোট দেবে। নৌকায় দিবেনা।নৌকা (প্রতীকে)ভোট দেবেনা নৌকার কারনে নয় প্রার্থীর কারনে। এই প্রার্থীর নৌকা পাওয়ার কোনো যোগ্যতা নেই।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কুমারখালীর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কুমারখালী খোকসার সর্বস্তরের জনগণের মানুষ তারা নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে আগামী ৭ জানুয়ারি তারা তাদের জয় ছিনিয়ে আনবে।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভয় দেখানো হচ্ছে আমরা সব সয্য করে একটা শান্তশিষ্ট সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে দেখিয়ে দিব। আজকে যারা আমার কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে, জুলুম করছে, তাদের বলতে চাই- ভয় দেখিয়ে লাভ নেই, কুমারখালী খোকসার মানুষ প্রতিবাদ করতে জানে। আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে। ইনশাল্লাহ ট্রাক মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মান্নান খানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা মিছিলে অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জেমস খান, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তুষার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক আলম,নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী/ লীগের সভাপতি নওশের আলী প্রমুখ।





