Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

admin • 24 Dec 2023, 03:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম।

 

ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে এভাবে হুমকি দিয়ে ভোট চান শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। এ রকম একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে।

 

এটা আপনারা মনে রাইখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছু থাকব না। এগুলা কিচ্ছু থাকব না, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন। নৌকায় ভোট না দিলে খবর আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।