Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারের গালে চড়, অতঃপর...

admin • 25 Dec 2023, 07:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারের গালে চড়, অতঃপর...

রাজশাহীর দুর্গাপুরে নৌকা প্রতীকে ভোট দিতে না চাওয়ায় উমেদ আলী (৫০) নামে ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে।

 

উমেদ আলীর বাড়ি একই এলাকার নামোদরখালী গ্রামে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্যামপুর বাজারে ওই ঘটনা ঘটে।

 

গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই ওই ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা।

 

গণসংযোগ চলাকালে পানের আড়তের কাছে উমেদ আলী নামের এক ব্যক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান আবু হানিফ সুজা। এ সময় নৌকা প্রতীকে ভোট দিতে না চাইলে উমেদ আলীকে চড় মেরে বসেন সুজা।

 

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিব্রত হয়ে প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাও কিছু সময় পর নেতা-কর্মীদের নিয়ে চলে যান। উমেদ আলী অভিযোগ করেন, তার কাছে নৌকা প্রতীকে ভোট চান আবু হানিফ সুজা। তিনি ভোট দিতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন।

 

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন বলেন জানান উমেদ আলী। জানতে চাইলে আবু হানিফ সুজা অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপির কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার কারণে তাকে কে যেন চড় মেরেছে। আমি সেখানে ছিলাম না, তবে শুনেছি।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।