Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি-ভাংচুর

admin • 24 Dec 2023, 02:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি-ভাংচুর

নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের (কাঁচি) সমর্থক এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাংচুর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের সমর্থক বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে আজ রোববার সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া মানিক।

 

তিনি জানান, শনিবার ‌সন্ধ্যার আগ মুহূর্তে নৌকার প্রার্থী মোরশেদ আলমের ছেলের নেতৃত্বে হেলমেট বাহিনী তাঁর গণসংযোগে অতর্কিত হামলা চালায়। এতে ব্যাপক হাতবোমার বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। পরে চেয়ারম্যান আবদুর রহমানের বাড়িতে গুলি ছুড়া হয় ও ভাংচুর করা হয়।

 

ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের অভিযোগ, শনিবার রাত ৮টার দিকে ৫০ থেকে ৬০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালায়। তারা ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের পর বাড়ির দরজা-জানালার কাঁচ ও ভেতরের আসবাবপত্র ভাংচুর করে। ভাংচুরের পর সন্ত্রাসীরা সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে।

 

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু জানান, ঘটনার সময় তিনি ওই এলাকায় ছিলেন না। কারা এ হামলা করেছে তাও জানা নেই।

 

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, হামলা, ভাংচুর ও গুলি বর্ষণের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।