Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নোবিপ্রবি প্রশাসনের ১১ কর্মকর্তার বদলি

admin • 11 Sep 2024, 02:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নোবিপ্রবি প্রশাসনের ১১ কর্মকর্তার বদলি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনের বড় ধরনের রদবদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ১১ কর্মকর্তাকে বিভিন্ন দফতরে বাদলি করে নতুন দায়িত্বে দেওয়া হয়েছে।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী সাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১জন কর্মকর্তাকে বিভিন্ন অফিস এবং দফতরে বদলি করা হলো।

 

সদ্য বদলি হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীনকে রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখায় বদলি করা হয়েছে। উপ- পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াহেদ উল্যা চৌধুরীকে উপাচার্যের একান্ত সচিবে, ডেপুটি রেজিস্ট্রার খালেদ মেহেদী হাসানকে কেন্দ্রীয় লাইব্রেরিতে, সহকারী রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামকে হিসাব পরিচালক দফতরে, সহকারী রেজিস্ট্রার এএসএম সায়েমকে পরিবহন পুলে, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্ল্যাহকে উপাচার্য দফতরে, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউর রহমান ভুঁইয়াকে মাইক্রোবায়োলজি বিভাগে, সহকারী রেজিস্ট্রার মো.মহিউদ্দিন আল ফয়সালকে উপাচার্য দফতরে, সেকশন অফিসার মোহাম্মদ আবদুল কাদেরকে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দফতরে, সেকশন অফিসার মদন রবিদাসকে ফিশারিজ অ্যাণ্ড মেরিন সায়েন্স বিভাগে এবং সেকশন অফিসার শাকিল আহমেদকে মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে ।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী বলেন, 'অফিসিয়াল প্রয়োজনে তাদের বদলি করানো হয়েছে। আর কিছু নয়। অফিসিয়াল কাজে গতিশীলতা আনতে এমন বদলি করানো হয়।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।