Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

নোবিপ্রবির সাথে তিনটি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক সই

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নোবিপ্রবির সাথে তিনটি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক সই

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর সঙ্গে তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন ) রাজধানী ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি(আইআই টি) এর আয়োজনে অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন। এদিকে সফটওয়ার ইন্ডাস্ট্রি জেনুইটি সিস্টেম লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টের সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেড এর পক্ষে ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির স্বাক্ষর করেন।

আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মো.আনিসুজ্জামান। এছাড়া ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিবসহ নোবিপ্রবি আইআইটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।