Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

নোবিপ্রবিতে পদোন্নতি পেলেন ৮ জন শিক্ষক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নোবিপ্রবিতে পদোন্নতি পেলেন ৮ জন শিক্ষক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৮ জন শিক্ষক বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অধ্যাপক পদে ২ জন, সহযোগী অধ্যাপক পদে ৪ জন ও সহকারী অধ্যাপক পদে ২ জন শিক্ষক পদোন্নতি পান।

 

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সুত্রে এই বিষয়ে জানা যায়।বিশ্ববিদ্যালয়ের ৬১ তম রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে।

 

জানা যায়, অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ইএসডিএম বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং ইইই বিভাগের ড.মোহাম্মদ বেল্লাল হোসাইন।সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ইংরেজি বিভাগের মো. তপু রায়হান ও মুহাম্মদ মুশফিকুর রহমান,বিএমএস বিভাগের সুপদ কুমার ঘোষ এবং প্রাণিবিদ্যা বিভাগের ড.আ.শ. ম.শরিফুর রহমান। এছাড়াও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ফিমস বিভাগের ড.নাহিদ সুলতানা ও প্রাণিবিদ্যা বিভাগের তানজিনা আলম।

 

অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৩য় গ্রেডের অর্থাৎ ৫৬,৫০০-৭৪,৪০০ টাকার স্কেলে অন্যান্য সুবিধাসহ বেতন প্রাপ্ত হবেন।সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডের অর্থাৎ ৫০,০০০-৭১২০০ টাকার স্কেলে অন্যান্য সুবিধাসহ বেতন প্রাপ্ত হবেন।সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডের ৩৫,৫০০-৬৭,০১০ স্কেলে অন্যান্য সুবিধাসহ বেতন প্রাপ্ত হবেন।

 

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা বর্তমানে প্রচলিত ও ভবিষ্যতে প্রবর্তিতব্য বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স, স্ট্যাটিউটস, রুলস, রেগুলেশনস্ ইত্যাদি মেনে চলতে বাধ্য থাকবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।