Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নোবিপ্রবিতে 'দূষিত পানীয়' পানে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা

admin • 28 Sep 2024, 08:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নোবিপ্রবিতে 'দূষিত পানীয়' পানে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হলের খাবার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

 

নোবিপ্রবির ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ( টিএইচএম) বিভাগের ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোকন আলী বলেন, গতকাল রাতের খাবার খেয়ে ঘুমানোর পরে সকালে ডায়রিয়ায় আক্রান্ত হই। পরবর্তীতে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হলে দায়িত্বরত চিকিৎসক খাবার পানি থেকে ডায়রিয়ার সমস্যা হয়েছে বলে উল্লেখ করেন।

 

খোকন আলী আরো যুক্ত করে বলেন, আজকে দিনের মধ্যে মালেক হলের ৬-৮ জন আবাসিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এছাড়াও মালেক হলের গোসলের পানি ব্যবহার করার পরে এলার্জি জনিত সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত আছি, বিশ্ববিদ্যালয়ের ডিবিডি বিভাগের সাথে কথা বলে পানির ফিল্টার বসানোর   ব্যবস্থা করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।