Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

নৈশভোজে ছিল ইলিশ-কাচ্চি-রসগোল্লা: মাখোঁর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নৈশভোজে ছিল ইলিশ-কাচ্চি-রসগোল্লা: মাখোঁর

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজের শুরুটা হয় আমড়ার জুস দিয়ে। এছাড়াও আপ্যায়নে ছিল ইলিশ, কাচ্চি বিরিয়ানিসহ নানান আয়োজন।

এই আয়োজনে অ্যাপিটাইজার হিসেবে ছিল পেঁয়াজু, সমুচার সঙ্গে স্মোকড ইলিশ, স্যুপ, ব্রেড অ্যান্ড বাটার।

মেইন কোর্সে ছিল খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের শিক কাবাব, চিকেন কোরমা, রোস্টেড লবস্টার, টক অবার্গিন এবং ট্র্যাডিশনাল লুচি ব্রেড।

ডেজার্ট হিসেবে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও বিভিন্ন ধরনের ফল। বেভারেজ হিসেবে ছিল তাজা ফলের জুস, আমড়ার জুস, চা, কফি ও কোমল পানীয়।

রোববার রাত ৮টায় ভারতে জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে ৮টার দিকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় মাখোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপতির যাত্রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।