Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নেত্রকোনায় শিশু হত্যার দায়ে গ্রেফতার ২

admin • 12 Jan 2024, 11:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নেত্রকোনায় শিশু হত্যার দায়ে গ্রেফতার ২

নেত্রকোনায় শিশু হত্যার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার কলমাকান্দায় মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুকে হত্যার দায়ে ওই আসামিদের গ্রেফতার করে র‌্যাব।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ময়মনসিংহ র‌্যাব: ১৪-এর উপ-পরিচালক ও অপারেশনস কর্মকর্তা আনোয়ার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন - উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাতেম আলীর ছেলে হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

 

র‌্যাব জানায়, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান। গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলী ও তার লোকজন আব্দুল মালেকের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে থাকা কলার ছড়া কেটে নিয়ে যাচ্ছিলেন।

 

এ সময় আব্দুল মালেকের স্ত্রী মোমেনা খাতুন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কাঠ দিয়ে মোমেনার মাথায় আঘাত করলে তার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের শরীরে লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

 

এ ঘটনায় নিহত শিশুর বাবা চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।