Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নেত্রকোনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় দিনব্যাপী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলার সকল দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় ১০ উপজেলার ইউএনওসহ রাজনৈতিক জনপ্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শহরের গুরুত্বপূর্ণ থানার মোড় মগড়া নদীর ব্রিজ নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্টরা।

 

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, অন্যান্য পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।