Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নেত্রকোণায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

admin • 14 Dec 2024, 11:38 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নেত্রকোণায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতি বেড়িতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন। '

   

আজ শনিবার ( ১৪ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি বেড়িতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।'

আরো পড়ুন: পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম

পরে শহীদ স্মৃতি বেড়িতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সোহাগ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ও পৌর প্রশাসক মামুন খন্দকারসহ জেলার বিভিন্ন সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এস/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।