Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নেত্রকোণায় ভিজিএফের ২৭ বস্তা চাল জব্দ

admin • 24 Oct 2024, 03:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নেত্রকোণায় ভিজিএফের ২৭ বস্তা চাল জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা থেকে ভিজিএফের ২৭ বস্তা চাল জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় চালের বস্তা বহনকারী একটি নৌকা আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

জানা গেছে, সকালে দুর্গাপুর অস্থায়ী সেনা ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৭ বস্তা চালসহ একটি নৌকা আটক করা হয়।

অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দকৃত চাল দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।